• Home
  • দেশ
  • পানি সম্পদ মন্ত্রীর পরিকল্পনা, পঞ্চগড় শহরের পাশে গড়ে তেলা হবে ওয়াকওয়ে ও বিনোদন পার্ক
Image

পানি সম্পদ মন্ত্রীর পরিকল্পনা, পঞ্চগড় শহরের পাশে গড়ে তেলা হবে ওয়াকওয়ে ও বিনোদন পার্ক

পঞ্চগড় প্রতিনিধি॥ পঞ্চগড় জেলা শহর ঘেঁষে করতোয়া নদীর তীর এলাকায় পরিত্যক্ত জায়গায় খেলার মাঠ, ওয়াকওয়ে ও বিনোদন পার্ক নির্মাণ করে প্রাথমিক পর্যায়ে পর্যটন কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি।

তিনি শুক্রবার রাতে পঞ্চগড় শহরের সম্মুখে করতোয়া সেতুর নিচে রামেরডাঙ্গা এলাকায় নদীর পরিত্যক্ত জায়গা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, আমাদের এই করতোয়া নদীর নাব্যতা ফিরিয়ে আনতে ব্যারেজ নির্মাণের কাজও করা হবে। নদীর সম্পদ রক্ষা, সংস্কার ও অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে এমনভাবে পরিকল্পনা নেওয়া হবে, যাতে নদীর ওপর থাকা সেতু কোনো ঝুঁকিতে না পড়ে।

তিনি বলেন, অতি দ্রত রাজধানীতে আন্ত মন্ত্রণালয় সভা করে প্রকল্পের বিষয়ে আলোচনা এবং পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। শহরের কাছাকাছি হওয়ায় জায়গাটি মানুষের বিনোদনের জন্য উপযোগী। বিকেলে পরিবার-পরিজন নিয়ে মানুষ এখানে ঘুরতে আসতে পারবেন। জায়গাটিকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

পরিদর্শনকালে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কৃষ্ণ কমল চন্দ্র সরকার,পাউবোর পঞ্চগড়ের নির্বাহী প্রকৌশলী আশুতোষ বর্মন সহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকমীরা কার সঙ্গে ছিলেন। সচেতন মানুষ এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন। এই পার্ক নির্মাণ হলে বিনোদন বান্ধব পরিবেশ গড়ে উঠবে এবং জেলা শহরের সৌর্ন্দয পরিষ্ফুটিত হবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »