• Home
  • দেশ
  • পঞ্চগড় সীমান্তে ভারতে পাচারকালে বিজিবি কর্তৃক ৮ বস্তা সার উদ্ধার
Image

পঞ্চগড় সীমান্তে ভারতে পাচারকালে বিজিবি কর্তৃক ৮ বস্তা সার উদ্ধার

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা সীমান্তে ভারতে পাচারকালে ৮ বস্তা সার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি। বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৬ অক্টোবর)রাত আনুমানিক আটটার দিকে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়ন-এর অধিনস্থ মাধুপাড়া বিওপি গোপন সংবাদের ভিত্তিতে হাবিলদার জাহাঙ্গীর আলম সরকার এর নেতৃত্বে বিশেষ টহল দল অভিযান পরিচালনার মাধ্যমে হাড়িভাসা ইউনিয়নের পাহাড়বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকার সীমান্ত পিলার ৭৪৮/২১ এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভারতে পাচার করার সময় এই সার উদ্ধার করা হয়। ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি ।উদ্ধার হওয়া সারের মধ্যে রয়েছে ইউরিয়া ৫ বস্তা ও পটাস ৩ বস্তা। যার সিজার মূল্য ৮২৫০ টাকা। মাধুপাড়া বিওপি সূত্রে জানা যায়, আটককৃত মালামাল পঞ্চগড় কাস্টমে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন চলমান। বিজিবি জানায়, সীমান্তে অবৈধ পণ্য সহ সব ধরনের অপরাধ দমনের জন্য নজরদারি অব্যাহত রয়েছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »