• Home
  • বিনোদন
  • ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার উন্নতি, লাগছে না কেমোথেরাপি
Image

ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার উন্নতি, লাগছে না কেমোথেরাপি

দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারের সঙ্গে লড়াই করছেন জনপ্রিয় অভিনেতা ও নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন। লন্ডনে চিকিৎসাধীন এই অভিনেতার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। বর্তমানে তাকে কেমোথেরাপি নিতে হচ্ছে না। ওষুধের মাধ্যমেই চলছে চিকিৎসা। কথাবার্তার জড়তা কমার পাশাপাশি হাঁটাচলাও আগের চেয়ে স্বাভাবিক হচ্ছে।

নিসচা কেন্দ্রীয় কমিটির মহাসচিব লিটন এরশাদ রোববার (২৫ অক্টোবর) সংবাদমাধ্যমে এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আল্লাহর ইচ্ছায় ইলিয়াস কাঞ্চন আগের চেয়ে অনেক ভালো আছেন। প্রায় ১০ মাস চিকিৎসা নেয়ার পর গত আগস্টে দেশে ফিরেছিলেন ইলিয়াস কাঞ্চন। তবে দেশে ছিলেন মাত্র সাত দিন। এরপর আবার লন্ডনে ফিরে যান তিনি। সেখানে ফিরে তাঁর কেমোথেরাপি নেওয়ার কথা থাকলেও বর্তমানে আর সেটির প্রয়োজন হচ্ছে না।

লিটন এরশাদ জানান, ইলিয়াস কাঞ্চনের ইমিউনোথেরাপি দেওয়ার কথা ছিল। তবে এখন ওষুধের মাধ্যমেই চিকিৎসা চলছে। তার কথাবার্তার জড়তা ধীরে ধীরে কাটছে এবং হাঁটাচলাও আগের চেয়ে ভালো হচ্ছে। ‘বেদের মেয়ে জোসনা’ সিনেমার এই নায়কের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন নিসচার মহাসচিব।

এদিকে গত ২২ অক্টোবর ছিল জাতীয় নিরাপদ সড়ক দিবস। দিবসটি উপলক্ষে দেয়া এক বিবৃতিতে ইলিয়াস কাঞ্চন জানান, শারীরিক অসুস্থতার কারণে তিনি বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন। প্রিয় দেশ থেকে দূরে থাকলেও তার মন পড়ে আছে দেশের মানুষের কাছে এবং নিরাপদ সড়কের আন্দোলনে। নিজের অসুস্থতার সময়ে যারা খোঁজ নিয়েছেন, ভালোবাসা জানিয়েছেন এবং সুস্থতার জন্য দোয়া করেছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এই অভিনেতা।

দীর্ঘদিন ধরে চলচ্চিত্র ও নিরাপদ সড়ক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার উন্নতির খবরে তাঁর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে স্বস্তি ফিরেছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »