• Home
  • বিনোদন
  • অভিনেত্রী ও টেলিভিশন উপস্থাপিকা তুলনা মারা গেছেন
Image

অভিনেত্রী ও টেলিভিশন উপস্থাপিকা তুলনা মারা গেছেন

বিনোদন ডেস্ক: মডেল, অভিনেত্রী ও টেলিভিশন উপস্থাপিকা তুলনা আল হারুন আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

শনিবার (২৪ অক্টোবর) তুলনার ছোট ভাই আয়াজ তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।পারিবারিক সূত্রে জানা গেছে, ব্রেন টিউমার থেকে পরবর্তীতে তার ক্যানসার ধরা পড়ে তুলনার।

এর আগে অস্ত্রোপচার করে কিছুটা সুস্থ হয়ে উঠলেও সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।চিকিৎসাধীন অবস্থায় গত রাতে তিনি হার্ট অ্যাটাকে আক্রান্ত হন।

চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তাকে আর ফিরিয়ে আনা সম্ভব হয়নি। শুক্রবার (২৩ অক্টোবর) রাত ১১টা ৫ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।তুলনা আল হারুন তার দীর্ঘ কর্মজীবনে মডেলিং, অভিনয় ও উপস্থাপনায় নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছিলেন। ফ্যাশন কোরিওগ্রাফার ও স্টাইলিস্ট হিসেবেও তিনি ছিলেন সমানভাবে প্রশংসিত। ব্যক্তিগত জীবনের কঠিন লড়াই আড়ালে রেখেও সামাজিক যোগাযোগমাধ্যমে সবসময় প্রাণবন্ত উপস্থিতি ও ইতিবাচক মনোভাব দিয়ে ভক্তদের অনুপ্রাণিত করেছেন তিনি।

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে তার সহকর্মী, দেশের নামী ফ্যাশন কোরিওগ্রাফার, ডিজাইনার এবং ভক্তরা গভীর শোক প্রকাশ করছেন। পরিবার জানিয়েছে, শনিবার মোহাম্মদপুরের মনসুরাবাদ পিসিকালচার হাউজিংয়ের তিন নম্বর রোডে জানাজা শেষে তাকে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »