• Home
  • দেশ
  • পঞ্চগড়ে লাউয়ের জোড়া ৭ টাকা!
Image

পঞ্চগড়ে লাউয়ের জোড়া ৭ টাকা!

পঞ্চগড় প্রতিনিধি: দুটি লাউ ৭ টাকায় বিক্রি করছে কৃষকরা।পাইকার এসে এই লাউ নিয়ে যাচ্ছে রাজধানী ঢাকা সহ দেশের নানা প্রান্তে। দাম কম পেয়ে কৃষকের মুখের হাসি নেই। পঞ্চগড়ের নানা প্রান্তে সরজমিনে গিয়ে এই অবস্থা দেখা গেছে। এতে কৃষকদের নানা অভিযোগ। সার কীটনাশক সহ নিত্যপণ্যের দাম যেখানে বেশি তাদের কৃষি পণ্যের দাম কেনো নাই? সেই প্রশ্নের উত্তর খুজেঁ তারা পায়না।

কৃষক সারা বছর কৃষি উৎপাদন করে জীবিকা নির্বাহ করে। চলে তাদের সংসার। পরিবারের ভোরনপোষন তাদের কৃষিতেই। তারা অর্থের কারণে এখন বান্যিজ্যিক ভাবে কৃষি উৎপাদনে সক্রিয় ভাবে মাঠে-ঘাটে নিরন্তর শ্রম দিয়ে অর্থনীতির সূচকে তাদের অবদান অনস্বীকার্য।সদর উপজেলা সহ জেলার সব উপজেলায় কৃষি উৎপাদনে লাখো কৃষকের প্রত্যক্ষ-পরোক্ষ ভূমিকা দেশের অর্থনীতিকে সমন্তরাল ভাবে তুলে রাখে। এমন অবস্থায় হঠাৎ করেই লাউয়ের দাম কমে যাওয়ায় তাদের দিন এখন হতাশায় ভরা।

পঞ্চগড়ে জেলায় শুধু লাউ নয়, মিস্টি কমুড়া, চিচিঙ্গা, বরবটি, বেগুন ,মুলা, করলা, পটল,ঝিঙ্গা, কচু সহ সব জাতের সবজির আবাদে বিপ্লব ঘটেছে। এখন পঞ্চগড় থেকেই সবজি যায় রাজধানী ঢাকা সহ দেশের নানা প্রান্তে। মৌসুমে আবাদ হয় বাদাম ভূটা সহ সাগর কলাও। কৃষকের হাতে রয়েছে অর্থনীতির চাকা। বছরে হাজার কোটি টাকা আসে এই কৃষি থেকেই। যা জাতীয় অর্থনীতির সূচকে পরিবর্তন আনে।সরজমিনে গিয়ে দেখা যায়, আমান ধান সহ অন্য সব কৃষি জমির লাগোয়া জমিতে আবাদ হয়েছে লাউ। মোঠো পথ ধরে অটো বা কোন বাহনে পরিবহন করা হচ্ছে লাউ ,করলা ও চিচিঙ্গা সহ অন্য সব সবজি।

আটোয়ারী উপজেলার রাধানগর কিসমত এলাকার কৃষক নাসির উদ্দীন বলেন, শুরুতে প্রতি এক পিস লাউয়ের দাম পেয়েছিলেন ১০ টাকা। এখন পাইকার এসে সেই লাউ একজোড়া ৭-৮ টাকায় কিনছেন। এরই মধ্যে তার ক্ষেতের লাউ ২-৩ বার তুলেছেন। তারপরেও গাছে এখনো লাউ ঝুলতে দেখা গেছে।তিনি বলেন সার কিনতে হয় ৪০/৪৫ টাকা কেজি দরে। কীটনাশকের দাম এবং মুজুরীও বেশি। সব মিলিয়ে তিনি হতাশ। তিনি দাবি করেন , লাউ বিক্রি করতে না পেরে গরুকে খাওয়ান।

এদিকে এখনো কৃষকের জমিতে লাউ ,করলা ,চিচিঙ্গা রয়েছে। তবে অন্য সব সবজির চেয়ে লাউয়ের চাহিদা কমেছে। কৃষি বিভাগ জানান বৈশ্বিক পরিস্থিতির কারণে এই অবস্থা। পরিবহন কাজে নিয়োজিত অটো চালকরা জানান তাদেরও আয় কমে গেছে। এখন একটি লাউ বহন করলে তারা পান একটাকা। তারা জানান, সারা দিন লাউ পরিবহন করে পাঁচশত টাকা আয় করনে। আগে এই আয় দ্বিগুন ছিল।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »