• Home
  • দেশ
  • জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আদমদীঘিতে র‌্যালি ও আলোচনা সভা
Image

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আদমদীঘিতে র‌্যালি ও আলোচনা সভা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশান ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগমের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক অফিসের হিসাব রক্ষক সোহান পারভেজের সঞ্চালনায় আলোচনায় সভায় বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, মহিলা বিষয়ক ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসনা জাহান, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান মিয়া, শিক্ষক নূরুল হুদা প্রমূখ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কমলমতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »