• Home
  • দেশ
  • রাজশাহীতে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
Image

রাজশাহীতে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি: শিশুবিয়ে আর নয়,কন্যা করবে বিশ্বজয় এই প্রতিপাদ্যে রাজশাহীতে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসন, মানব সম্পদ উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র ও মহিলা বিষয়ক অধিদপ্তর, রাজশাহীর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. সবুর আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন। এ ছাড়া মহিলা বিষয়ক অধিদপ্তর, রাজশাহীর উপপরিচালক ইসরাত জাহানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তি প্রমুখ।এর আগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বেলুন-ফেস্টুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। উদ্বোধন শেষে একই স্থান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। অনুষ্ঠান শেষে স্বেচ্ছাসেবী মহিলা সমিতির ১৩০টিপ্রতিষ্ঠানকে ২৩ লক্ষ ৫৩ হাজার টাকার অনুদানের চেক তুলে দেন জেলা প্রশাসক।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »