• Home
  • বিনোদন
  • আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
Image

আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল

সৌদি আরবের পবিত্র মক্কায় গিয়ে ওমরাহ পালন করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। ধর্মীয় এই আনুষ্ঠানিকতা শেষ করার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের সুন্দর অনুভূতির কথা শেয়ার করেছেন তিনি।

পবিত্র কাবা শরিফের সামনে থেকে একটি ভিডিও নিজের ভেরিফায়েড ফেসবুকে শেয়ার করেন কেয়া পায়েল। ভিডিওতে তাকে কালো বোরখা পরা অবস্থায় কাবা শরিফের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে কেয়া পায়েল লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন।’ তার এই কথায় ওমরাহ পালনের অভিজ্ঞতাকে জীবনের বিশেষ মুহূর্ত হিসেবে তুলে ধরেছেন অভিনেত্রী।

একইসঙ্গে ওই পোস্টের মন্তব্যের ঘরে ভক্তদের নেতিবাচক মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। কেয়া পায়েল লেখেন, ‘কেউ বাজে মন্তব্য করে নিজের নিচু মানসিকতার পরিচয় দেবেন না। আপনার মন্তব্য আপনার রুচি, ব্যক্তিত্ব ও মানসিকতারই পরিচয় বহন করে।’ বক্তব্যের শেষ অংশে অন্যের প্রতি শ্রদ্ধাশীল থাকার গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, ‘তাই অন্যকে ছোট করার আগে নিজের মানসিকতার দিকে একটু নজর দিন।’ সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই বার্তার মাধ্যমে অন্যের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান উঠে এসেছে।

তার এই পোস্টে নানা ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা। সিফাত বিন রুবেল নামের এক ভক্ত মন্তব্যের ঘরে লেখেন, ‘আপনার নাটক খুব ভাল্লাগে, হজ্জ করতে গেছেন এখন ত আমি পুরাই মুগ্ধ!! তাই আমার একটা অনুরোধ নাটকে বা পর্দায় নিজেকে উপস্থাপন করবেন না- ধন্যবাদ।’

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »