• Home
  • আন্তর্জাতিক
  • নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালানো হবে না: ট্রাম্প
Image

নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালানো হবে না: ট্রাম্প

রয়টার্স-যুক্তরাষ্ট্রে আগামী নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালানো হবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান যুদ্ধ বন্ধে তেহরানের সঙ্গে ওয়াশিংটনের ‘ফলপ্রসূ’ আলোচনা করছে।

গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘ইরানের ইসলামি প্রজাতন্ত্রের সঙ্গে আমাদের ফলপ্রসূ আলোচনা চলছে। ৩ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া মধ্যবর্তী নির্বাচনের আগে আমরা ইরানে হামলা চালাব না।’

ট্রাম্পের এই বক্তব্যের আগে সূত্রের বরাতে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের খবরে বলা হয়েছিল, ইরানে আবার বড় ধরনের অভিযান শুরুর জন্য সামরিক বাহিনীকে প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। তবে ওই হামলার নির্দিষ্ট সময়সূচি উল্লেখ করা হয়নি।

এক্সিওসকে সূত্র জানিয়েছে, ইরানের অর্থনীতি বর্তমানে ভঙ্গুর অবস্থায় থাকায় অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। এখন সহজ বা কঠিন যেকোনো উপায়ে যুদ্ধ শেষ করতে পারবে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের জন্য যা ভালো, সেটাই করবেন ট্রাম্প।

গত ফেব্রুয়ারিতে ইরানে সর্বাত্মক হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানও উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে মার্কিন সামরিক ও বেসামরিক স্থাপনায় পাল্টা হামলা চালায়। পুরো অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়ে। যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা চলছে। সাময়িক যুদ্ধবিরতি সই হলেও বারবার তা ভেঙেছে দুপক্ষ।

যুদ্ধের শুরু থেকে বিশ্ববাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ আছে। এতে মধ্যপ্রাচ্য থেকে দেশে দেশে তেলসহ জ্বালানি পণ্যের সরবরাহ মারাত্মভাবে ব্যাহত হয়েছে। বিশ্ববাজারে বেড়ে গেছে জ্বালানির দাম।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »