• Home
  • প্রচ্ছদ
  • হাম উপসর্গে দেশে গত ২৪ ঘণ্টায় ৬ শিশুর মৃত্যু
Image

হাম উপসর্গে দেশে গত ২৪ ঘণ্টায় ৬ শিশুর মৃত্যু

হাম উপসর্গে দেশে গত ২৪ ঘণ্টায় ৬ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্ত হয়েছে ১৩৯৩ জন। মঙ্গলবার (৬ অক্টোকর) স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নতুন করে ১ হাজার ২৯১ জন আক্রান্ত হয়েছে। আর নিশ্চিত হামে আক্রান্ত ১০২ জন।

মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ১০২ জনের মৃত্যু হয়েছে। আর সন্দেহজনক হামে একহাজার ৩২ জনের মৃত্যু হয়েছে।

এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ২১ হাজার ৯১০ জন। এ পর্যন্ত সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছে এক লাখ ৯৯ হাজার ১৩ জন।

হামে আক্রান্ত হয়ে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৭৬ হাজার ৫১৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৬৯ হাজার ২৯০ জন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »