• Home
  • রাজনীতি
  • পঞ্চগড়ে আওয়ামী লীগের সাবেক এমপি মুক্তা গ্রেপ্তার
Image

পঞ্চগড়ে আওয়ামী লীগের সাবেক এমপি মুক্তা গ্রেপ্তার

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের -সভাপতি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তাকে আটক করেছে সদর থানা পুলিশ।

পঞ্চগড় সদর থানা পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কাজীপাড়া নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পরে সকাল সাড়ে ৮টার দিকে তাকে পঞ্চগড় আদালতে তোলা হয়েছে। এসময় আদালতজুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

পুলিশ জানিয়েছে তার বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে পঞ্চগড়ের ইজিবাইক চালক আল আমিনকে গুম ও হত্যা মামলা, বিএনপি অফিস ভাংচুর ও অগ্নিসংযোগসহ ১২টি মামলা রয়েছে। পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল। তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »