• Home
  • জাতীয়
  • সবার জন্য নিরাপদ ও টেকসই আবাসন নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ’
Image

সবার জন্য নিরাপদ ও টেকসই আবাসন নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ’

নিজস্ব প্রতিবেদক সবার জন্য নিরাপদ, সাশ্রয়ী ও টেকসই আবাসন নিশ্চিত করার পাশাপাশি পরিকল্পিত ও ভারসাম্যপূর্ণ নগরায়ণে সরকার জোর দিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রাজধানী ও বড় শহরগুলোর ওপর জনসংখ্যার চাপ কমাতে সারাদেশে যোগাযোগব্যবস্থা উন্নত করা, গ্রামাঞ্চলে নাগরিক সুবিধা বাড়ানো, বিকেন্দ্রীভূত নগরায়ণ এবং পরিবেশবান্ধব আবাসন গড়ে তোলার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে বলে জানান তিনি।

বিশ্ব বসতি দিবস-২০২৬ উপলক্ষে সোমবার (৫ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন সরকারপ্রধান।

ঢাকার ওপর থেকে চাপ কমানোর বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘শহরের জনগণের চাপ কমাতে রাজধানীর সঙ্গে সারাদেশের যোগাযোগ ব্যবস্থা দ্রুত সাশ্রয়ী ও নিরাপদ করতে কাজ করছে সরকার। এছাড়া গ্রামীণ নাগরিকদের সুবিধা বাড়িয়ে শহরের মানুষের চাপ কমাতে কাজ করছে সরকার।’

তারেক রহমান বলেন, ‘ঢাকার আশপাশে দ্বিতীয় শহর গড়ে তুলতে পরিকল্পনা করছে বর্তমান সরকার। তা ছাড়া বিকেন্দ্রীকরণ নগরায়ন ও আঞ্চলিক উন্নয়নের উপর জোর দেওয়া হচ্ছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »