• Home
  • দেশ
  • পঞ্চগড়ে কনকনে শীত পড়ছে, আকাশ থাকছে মেঘাচ্ছন্ন
Image

পঞ্চগড়ে কনকনে শীত পড়ছে, আকাশ থাকছে মেঘাচ্ছন্ন

শীতবস্ত্রের দোকানগুলোতে ভিড় বাড়ছে

পঞ্চগড় প্রতিনিধি: দেশের উত্তর জনপদের সীমান্ত ঘেঁষা পঞ্চগড়ে বাড়তেশীতের তীব্রতা। হিমলে বাতাসের সাথে বেড়েছে এই শীতের দাপট।রাতভর বয়ে চলা হিমেল বাতাসে ভোর ও সকালে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। তবে সকালে সূর্যের দেখা মিললেও বাতাসের কারণে কমছে না শীত। বুধবার (২৫ নভেম্বর) সকাল ৬টায় জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

বুধবার সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় এমন আবহাওয়া দেখা গেছে।রাত থেকে হালকা কুয়াশা থাকলেও সকালে সূর্য ওঠে। তবে হিমেল বাতাসের কারণে সকালেও শীতের অনুভূতি ছিল বেশি। বিশেষ করে কাজে বের হওয়া মানুষ ও দিনমজুরদের শীতের মধ্যেই চলাচল করতে হচ্ছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৬টায় জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস।

স্থানীয় বাসিন্দারা জানান, কয়েকদিন ধরে সন্ধ্যার পর থেকেই শীতের অনুভূতি বাড়ছে। রাতভর হিমেল বাতাস বয়ে যাওয়ায় ভোর ও সকালে বেশী শীতের অনুভূতি লাগে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তাপ বাড়লে কিছুটা স্বস্তি মিলছে।

পঞ্চগড় সদর উপজেলার কালেশ্বর এলাকার বাসিন্দা আব্দুস সালামবলেন, কয়েক দিন ধরে সন্ধ্যার পর থেকেই শীত বেশী অনুভূত হচ্ছে। রাতে হিমেল বাতাসের কারণে শীত বেশী লাগে। সকালে সূর্যের দেখা মিললেও বাতাসের কারণে শীত কমছে না।সদর উপজেলার বকুল তলা এলাকার মমিন বলেন, সকালে রোদ ওঠায় কিছুটা স্বস্তি পাওয়া যাচ্ছে।

তবে রাত থেকে সকাল পর্যন্ত হিমেল বাতাস বইছে। আবার সন্ধ্যা হলেই আবার শীত বাড়তে শুরু করে। অপরদিকে শীতবস্ত্র বেচাকেনা বেড়েছে। জেলা শহর জুড়ে কাপড় ব্যবসায়িরা গরম কাপড়ের পসরা নিয়ে বসতে দেখা গেছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, বুধবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ১০০ শতাংশ। তিনি আরও বলেন তাপমাত্রা আরও কমে আসবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »