পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ে বোমা সাদূশ্য একটি বস্তু পাওয়া গেছে। বৃহষ্পতিবার পুলিশ খবর পেয়ে সেটি লাল ফিতা দিয়ে ঘিরে রেখেছে। পাহাড়া রত রয়েছেন পুলিশ সদস্যরা। এঘটনায় নিমিষেই আতঙ্ক ছড়িয়ে পড়ে মানুষের মাঝে।এটি দেখতে ঘটনাস্থলে উৎসূক মানুষও ভির করতে থাকে। তবে এ নিয়ে জেলায় এক ধরনের আতঙ্ক সৃষ্টি হয়। জেলা শহরে লোক সমাগম কমে যায়।
প্রশাসন জানিয়েছে এটি বোমা কিনা তা সেনাবহিনীর বোম ডিস্পোজাল টিম এসে তা যাচাই-বাচাই করবে। তাদের জানানো হয়েছে।বৃহষ্পতিবার বিকেল সাড়ে চারটা পর্যন্ত সেনাবাহিনী ঘটনাস্থলে আসেনি। তবে কখন আসবে এটা নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।
পঞ্চগড় সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান সকাল আটটার পর ডিউটি অফিসারের কাছে সংবাদ আসে ডিসি অফিসে হেল্প ডেক্্েরর ওখানে একটা লাল বোমা সাদূশ্য বস্তু দেখতে পায়। ডিউটি অফিসার সঙ্গে সঙ্গে টহল টিম যারা অফিসার ছিল দ্রুত ঘটনাস্থলে পুলিশ সদস্যকে সেখানে পাঠায়। টহল টিম এখনও সেখানে আছে। বোমা ডিসপোজাল ইউনিট এসে খুব দ্রুত এটি শনাক্ত করে ব্যাবস্থা নিবেন।
এ ব্যাপারে জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন বলেন, এখানে একটি টিফিন সাইজের একটি বস্তু পাওয়া গেছে, এটি সংশ্লিষ্ট দপ্তরগুলোকে জানিয়েছি। পুলিশ ও অবগত আছেন। ইতোমধ্যে বোমা ডিসপোজাল ইউনিটকে জানানো হয়েছে। তারা এসে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাবেন।













