পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ফিতা কেটে ও ম্যারাথন দৌড় কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব ডায়বেটিস দিব উদযাপন করা হয়েছে।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি। শনিবার সকাল আটটার দিকে বিশ্ব ডায়বেটিস দিবস-এর উদ্বোধন করা হয়। এ উপলক্ষে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে পঞ্চগড় শিশু স্বর্গ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে ফিতা কাটা ও ম্যারাথন দৌড়ের কর্মসূচি পালন করা হয়। এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন এ সময় পঞ্চগড় পুলিশ সুপার আবু সাইম, সিভিল সার্জন ডা. মোঃ মিজানুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা, পিপি অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান, শিশু স্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক কবির আহমেদ আকন্দ সহ জেলা প্রশাসন ও পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এবং রাজনৈতিক নেতা কর্মীরা।
পানি সম্পদ প্রতিমন্ত্রী এসময় বলেন, ডায়বেটিসের বিষয়ে আমাদের সকলকে সচেতন হতে হবে, সামাজিক ভাবে এ বিষয়ে আর সতর্ক হতে হবে। এই ডায়বেটিস এখন একজন ব্যক্তির শরীরে নয়, পরিবারের জন্য ঝূঁকি বাড়িয়েছে। এ রাগের ক্রমবর্ধমান ঝূঁকি মোকাবেলায় এই ডায়বেটিস রোগের বিষয়ে সচেতনতা বাড়ানো সহ সামাজিক জন সর্ম্পক্ততা বাড়াতে হবে।
তিনি আরও বলেন, এই রোগের ঝূঁকি কমাতে রাতে খাবারের পর হাটাহাটির অভ্যাস করতে হবে।এতে ডায়াবেটিসের মতো একটি রোগ প্রতিরোধ করা সম্ভব হবে। নিজেদের স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত ব্যায়াম ও শারীরিক কসরত চালু রাখতে হবে। এর আগে প্রায় দুই শতাধিক প্রতিযোগীর সঙ্গে তিনিও প্রায় পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করে একই স্থানে এসে দৌড় শেষ করেন। পরে অডিটোরিয়াম চত্বরে আয়োজিত এক আলোচনা সভায় অংশ নেন প্রতিমন্ত্রী।














