শীত জনিত রোগীর চাপ হাসপাতালগুলোতে নেই
পঞ্চগড় প্রতিনিধি: হিমালয়ের পাদদেশে অবস্থিত জেলা পঞ্চগড়ে শীতের লুকোচুরি আমেজ বিরাজ করছে। দিনে গরম এবং রাতে হাল্কা শীত অনূভুত হচ্ছে। তেতুঁলিয়া আবহাওয়া অফিসের আবহাওয়া বার্তায় বলা হয়েছে শনিবার সকালে সর্ব নিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শুক্ররবার সর্ব নিম্ন তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস। তবে এর আগের কয়েকদিন ছিল ১৫ দমমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। ১৫ দশমিক ২ অথবা ১৬ ডিগ্রি সেলসিয়াস।
বাতাসে জলীয় বাস্পের পরিমান ৯৮% ঘরে ওঠানামা করছে। ১২ নভেম্বর বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৮ মিলিমিটার। শনিবার আকাশে রোদ্রের সঙ্গে মেঘের লুকোচুরি ছিল। তবে দিনের বেলাতে যেমন হাল্কা গরম পড়ে। ঠিক তেমনি রাতে হাল্কা শীত অনূভুত হয়।
তেতুঁলিয়া আবহাওয়া অফিসের আবহাওয়া পর্যবেক্ষক রোকনুজ্জামান বলেন, দিনে রোদের কারণে শীতের অনুভ’তি কমতে থাকে। তার পাশাপাশি সন্ধ্যার পর হিমেল হাওয়ার সঙ্গে কুয়াশা থাকে,একারণে রাতে শীত অনুভূত হয়। এমন পরিস্থিতি দুই/একদিন থাকবে। এর পর হয়তো শীতের প্রবনতা বাড়তে পারে। বৃষ্টিপাতের সম্ভবনা নাই বলে জানান তিনি।
এদিকে পঞ্চগড় সিভিল সার্জন ডা. মোঃ মিজানুর রহমান জানান, এবারে ঠান্ডা জনিত রোগীর চাপ এখন হাসপাতালগুলোতে নেই।এ অঞ্চলে প্রতি বছর যে হারে রোগীর থাকার সেটি এখন ও সেরকম দেখা যায়নি। থাকলেও হাতে গোনা সামান্য। ঠান্ডা বাড়লে কি হয় তা এখন অনুমান করে বলা যাবেনা।















