• Home
  • দেশ
  • পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু ​
Image

পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু ​

পঞ্চগড় প্রতিনিধি : ​পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে আব্দুর রাজ্জাক (৪) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ​শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার দণ্ডপাল ইউনিয়নের দনোমণ্ডল এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, শিশুটি জন্ম থেকে স্বাস্থ্য প্রতিবন্ধী। নিহত আব্দুর রাজ্জাক ওই এলাকার মোস্তফা আলীর ছেলে।

​স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, দুপুরের দিকে শিশু আব্দুর রাজ্জাককে বাড়িতে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও তাকে না পেয়ে একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পান তারা। পরে দ্রুত তাকে উদ্ধার করা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়। ​এই আকস্মিক ও মর্মান্তিক ঘটনায় শিশুটির পরিবার এবং ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আবু মুসা জানান, শিশুর মা গরু নিয়ে বাড়ির বাইরে যায়। এসময় তার সঙ্গে আব্দুর রাজ্জাক তার সঙ্গে ছিল। মা গরু নিয়ে ব্যস্ত থাকায় শিশু তার আগেই সেখান থেকে চলে আসে। এটি কারও খেয়াল ছিলনা। পরে মা সহ পরিবারের লোকজন তাকে খুজতে থাকে। পরে খোঁজাখুজির একপর্যায়ে তার মরদেহটি পাশের পুকুরে পাওয়া যায়। শিশুটি জন্ম থেকে স্বাস্থ্য প্রতিবন্ধী।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »