সিরাজদিখান-(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ অভাবের সংসারে বেড়ে ওঠা নন্দীনি পালের(১৩)। এই অবস্থাতেই বাসাইল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে করেছেন তিনি। স্বপ্ন দেখেছিলেন, পড়া শেষে ভালো কোনো প্রতিষ্ঠানে চাকরি করবেন,বাবাকে সুখে রাখবেন কস্টেও কাজ থেকে,কিন্তু হলো না। এখন তাঁর দিন কাটছে হাসপাতালে ঘুরে ঘুরে, বাড়িতে বিছানায় শুয়ে।
মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের দক্ষিন বাসাইল পালপাড়া গ্রামে নন্দীনি পালের বসবাস। পরিচিতজনেরা তাঁকে চেনেন কিউট নন্দীনি নামে। চলতি বছরের অক্টোবর মাসে কোমড়েব্যথা উঠলে চিকিৎসকের শরণাপন্ন হন তিনি। পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর রক্তে ক্যান্সার ধরা পড়ে। এরপর মৃত শিল্পী(প্রতিমা তৈরির কারিগর) বাবা পংকজ পাল ও গৃহিণী মা গীতা পালের যুদ্ধ শুরু হয়। তাঁরা সব সঞ্চয় খরচ করেন বড় মেয়ে নন্দীনি পালের চিকিৎসায়। নিতে হয় ঋণও, কিন্তু নন্দীনি পাল সুস্থ হননি।
চিকিৎসকের বরাত দিয়ে নন্দীনি পালের জেঠা রতণ পাল,জেঠি দুর্গা পাল, কাকা গোপাল পাল,কাকি অনামিকা পাল,দিদা কমলা পালসহ স্বজনেরা জানান, শরীরের বিভিন্ন স্থানে প্রচন্ড ব্যাথার পাশাপাশি নন্দীনি ক্যানসারে আক্রান্ত। তাঁর ওজন দিন দিন কমে যাচ্ছে। বর্তমানে তাঁকে পিজি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। কেমোথেরাপি সিদ্ধান্ত নেবেন চিকিৎসকেরা। এ জন্য চিকিৎসা ব্যয় মেটাতে ১০ থেকে ১৫ লাখ টাকা প্রয়োজন। কিন্তু পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়।
নন্দীনি পালের বাবা পংকজ পাল ও মা গীতা পাল মেয়ের চিতিৎসার টাকা যোগাতে এখন পুরোপুরি ভেঙে পড়েছেন। তাঁর কীভাবে এত টাকা জোগাড় করবেন, তা জানেন না। এ জন্য সবার আর্থিক সহায়তার আশা করছেন। পংকজ পাল সাংবাদিকদেরকে বলেন, দেশে অনেক মানবিক মানুষ আছেন। তাঁরা সাহায্য করলে আমরা মেয়েটাকে বাঁচাতে পারব।
নন্দীনি পালের বাবা বলেন, প্রতিমা তৈরির কাজ করি । মেয়েকে নিয়ে হাসপাতালে যাওয়াতে সেটিও অনেক দিন ধরে বন্ধ রাখা হয়েছে। পরিবারের খরচ চলছে অন্যের সহযোগিতায়। ইতিমধ্যে মেয়ের পেছনে ধারদেনা করে তিন লাখ টাকা খরচ করা হয়েছে।
বাসাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল জলিল বলেন,নন্দিনী আমাদের বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। সে মেধাবী ও শান্ত স্বভাবের মেয়ে। তার অসুস্থতার খবর শুনে আমরা খুবই উদ্বিগ্ন। তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড় করা পরিবারের পক্ষে কঠিন। নন্দিনীর পাশে দাঁড়াতে আমরা বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করছি। সমাজের বিত্তবান ও মানবিক মানুষদেরও তার চিকিৎসায় সহযোগিতার আহ্বান জানাই।
বাসাইল উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতির মীর উজ্জল হোসাইন বলেন,নন্দিনীর চিকিৎসার খবর আমাদের ব্যথিত করেছে। একটি কিশোরীর জীবন বাঁচাতে এখন সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। বিদ্যালয় পরিচালনা পর্ষদের পক্ষ থেকে আমরা যথাসাধ্য সহায়তার উদ্যোগ নেব এবং স্থানীয়ভাবে সহযোগিতা সংগ্রহের চেষ্টা করব। নন্দিনীর চিকিৎসায় এগিয়ে আসার জন্য সমাজের সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি। নন্দীনি পালের জন্য মোবাইল ফোনে যোগাযোগ করে আর্থিক সহায়তা পাঠানো যাবে। মোবাইল নম্বর হলো ০১৬২৭২৭৫৯০৪।

















