কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ রংপুরের কাউনিয়া উপজেলার তিস্তা ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার কলেজের অধ্যক্ষের কার্যালয়ে গভর্নিং বডির সভাপতি ডাঃ মোঃ মনজুর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন কলেজের বিদায়ী ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ গোলাম মোস্তফা, গভর্নিং বডির সদস্য মোখলেছুর রহমান মুক্তা, মোঃ আনিছুর রহমান, ওহাব তোকদার ও মোখলেছুর রহমান। এ ছাড়া শিক্ষক প্রতিনিধি শাহ মোবাশ্বেরুল ইসলাম রাজু, মাহাফুজা আকতার মিলকি ও রোম্মান উপস্থিত ছিলেন।
সভায় নীতিমালা অনুযায়ী ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালনের মেয়াদ শেষ হওয়ায় সহকারী অধ্যাপক আলহাজ¦ শাহ মোবাশ্বেরুল ইসলাম রাজুকে নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।
পরে কলেজের শিক্ষক কমন রুমে শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার অনুকূল পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে শিক্ষক ও গভর্নিং বডির সদস্যদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন গভর্নিং বডির সভাপতি ডাঃ মোঃ মনজুর রহমান, বিদায়ী ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ¦ গোলাম মোস্তফা, নবদায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ¦ শাহ মোবাশ্বেরুল ইসলাম রাজু, সহকারী অধ্যাপক মোফাজ্জল হোসেন, মোঃ সারওয়ার আলম ও এসএম জিয়াউর রহমান।
মতবিনিময় সভায় কলেজের সার্বিক শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং অবকাঠামোগত উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় নবদায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ শাহ মোবাশ্বেরুল ইসলাম রাজু কলেজে সুশৃঙ্খল, মানসম্মত ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক, গভর্নিং বডির সদস্যসহ সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।














