• Home
  • আন্তর্জাতিক
  • যুদ্ধ আবার পুরোদমে ছড়িয়ে পড়ার শঙ্কা, হরমুজে যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা
Image

যুদ্ধ আবার পুরোদমে ছড়িয়ে পড়ার শঙ্কা, হরমুজে যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলায় নতুন করে বড় ধরনের যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। একদিকে যুক্তরাষ্ট্র ইরানের জাহাজে হামলা চালাচ্ছে, অন্যদিকে ইরানও ওই অঞ্চলে চলাচলকারী জাহাজ আটকে দিচ্ছে কিংবা সেগুলোর ওপর হামলা চালাচ্ছে। দুই পক্ষের এমন ধারাবাহিক পদক্ষেপে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে।

আলজাজিরার সাংবাদিক রেসুল সেরদার আতাস পরিস্থিতিকে ‘অত্যন্ত নাজুক’ বলে বর্ণনা করেছেন।ইরানের রাজধানী তেহরান থেকে এক প্রতিবেদনে রেসুল সেরদার আতাস বলেন, দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, কেশম, জাস্ক, সিরিক ও বন্দর আব্বাসে বিস্ফোরণের মতো শব্দ শোনা গেছে। তবে এসব স্থানে হামলা হয়েছে বলে সংস্থাটি নিশ্চিত করেনি।

ইরনার দেওয়া তথ্য থেকে ধারণা করা হচ্ছে, এসব শব্দ ইরানের সামরিক পরীক্ষা, সামরিক মহড়া অথবা নতুন করে যুদ্ধ শুরু হলে তার জন্য প্রস্তুতি প্রদর্শনের অংশ হতে পারে।তবে কেশম, জাস্ক, সিরিক ও বন্দর আব্বাসে হামলার ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র কিংবা ইরান কোনো পক্ষই নিশ্চিত করেনি।

রেসুল সেরদার আতাস বলেন, হামলার বিষয়ে নিশ্চিত কোনো তথ্য না থাকলেও সামগ্রিক পরিস্থিতি অত্যন্ত নাজুক। যুক্তরাষ্ট্র ইরানের জাহাজে হামলা চালাচ্ছে। অন্যদিকে ইরানও ওই অঞ্চলে চলাচলকারী জাহাজগুলোকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাধা দিচ্ছে কিংবা সেগুলোর ওপর হামলা চালাচ্ছে।

তার মতে, দুই পক্ষের এ ধরনের পাল্টাপাল্টি পদক্ষেপ পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে। সবচেয়ে বড় উদ্বেগ হলো, এসব হামলা ও পাল্টা পদক্ষেপ নতুন করে যুদ্ধের সূত্রপাত ঘটাতে পারে। এর ফলে হরমুজ প্রণালি ও আশপাশের অঞ্চলে সংঘাত আরো বিস্তৃত হয়ে পূর্ণমাত্রার যুদ্ধে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »