• Home
  • দেশ
  • কাউনিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস বর্ণাঢ্য আয়োজনে পালিত
Image

কাউনিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস বর্ণাঢ্য আয়োজনে পালিত

সমবায় আন্দোলনকে এগিয়ে নেওয়ার আহ্বানে

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ ‘করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের কাউনিয়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস রবিবার পালিত হয়েছে। উপজেলা প্রশাসন, সমবায় দপ্তর ও সমবায়ীদের আয়োজনে কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র‌্যালি, জাতীয় এবং সমবায় পতাকা আনুষ্ঠানিক উত্তোলন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।

দিবসটি উপলক্ষে উপজেলা ক্যাম্পাস থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আনুষ্ঠিক ভাবে জাতীয় সংগিতের মধ্যে দিয়ে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। এরপর উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা আমির মাওলানা আব্দুস সালাম সরকার, এনসিপির উপজেলা প্রধান সমন্বয়ক সাইদুল ইসলাম, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা নুরনবী এবং উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আতিকুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা নাজনীন আখতার।

বক্তব্য রাখেন ৫নং কাউনিয়া বালাপাড়া বণিক সমবায় সমিতির সম্পাদক ও প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, মায়া বাজার কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের (মাকু) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও নির্বাহী আলিমুল রেজ্জা খাঁন জুয়েল, উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর চেয়ারম্যান হুমায়ুন কবির তারা, বিশিষ্ট্য সমবায়ী আঃ ছালাম, নুর মোহাম্মদ, রেনু বালা, অরেঞ্জ প্রমূখ।

আলোচনা সভা শেষে ৩ক্যাটাগড়ি শ্রেষ্ঠ ব্যবসায়ী সংগঠন, সার্বিক গ্রাম উন্নয়ন এবং ক্রেডিট ইউনিয়ন, এছারাও শ্রেষ্ঠ সমবায়ীকে পুরস্কার প্রদান করা হয়। শ্রেষ্ঠ সমবায়ী ক্রেষ্ট পেয়েছেন মায়া বাজার কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ (মাকু)এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলিমুল রেজ্জা খাঁন জুয়েল, শ্রেষ্ঠ ব্যবসায়ী সংগঠন হিসেবে পুরস্কার পেয়েছেন ৫নং কাউনিয়া বালাপাড়া বণিক সমবায় সমিতি লিঃ, সার্বিক গ্রাম উন্নয়নে পুরস্কার পেয়েছেন বিন্দু থেকে সিন্দু সমবায় সমিতি লিঃ, ক্রেডিট ইউনিয়নে পুরস্কার পেয়েছেন উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন। এছারাও ১৪টি সমবায় সমতিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে উপজেলার প্রায় ৩শতাধিক সমবায়ী অংশ গ্রহন করেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »