• Home
  • দেশ
  • গাবতলী পৌর যুবদলের আংশিক কমিটি ঘোষণা, নেতৃত্বে যারা
Image

গাবতলী পৌর যুবদলের আংশিক কমিটি ঘোষণা, নেতৃত্বে যারা

বগুড়া জেলা যুবদলের আওতাধীন গাবতলী পৌর যুবদলের মোঃ আনোয়ার হোসেন’কে সভাপতি, মোঃ আব্দুল হালিম’কে সাধারণ সম্পাদক ও মোঃ আব্দুল গণি’কে সাংগঠনিক সম্পাদক করে তিন সদস্যের আংশিক কমিটি অনুমোদন দিয়েছে দলটি। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বগুড়া জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসান ইতোমধ্যে এ সিন্ধান্ত কার্যকর করেছেন।

গত মঙ্গলবার (০৩ নভেম্বর) যুবদল বগুড়া জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে বগুড়া জেলা যুবদলের দপ্তর সম্পাদক সাজু আহম্মেদ রবি’র স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে এ নতুন কমিটিকে ঘিরে বগুড়া জেলা যুবদলের আওতাধীন গাবতলী পৌর যুবদলের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে প্রত্যাশা করছেন দলটির নেতাকর্মীরা।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »