পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের বোদা উপজেলার বোদা-মাড়েয়া সড়কটির বেহালদশা। জনবহুল এলাকার এই সড়কটি এখন মরনফাঁেদ পরিনত হয়েছে। প্রতি নিয়ত ঘটছে দুর্ঘটনা।সরজমিনে গিয়ে দেখা যায়, সড়কটি আর আগের মতো নেই। জানা যায়, বোদা বাইপাস সড়ক থেকে মাড়েয়া বাবারের দুরত্ব প্রায় ১৬ কিলোমিটার। পথচারী আর যানবাহন চলাচলে সীমাহীন দূভোর্গে পড়তে হয়। বোদার বাইপাস হয়ে এটি মাড়েয়া হয়ে দেবীগঞ্জ উপজেলার অভ্যন্তরে প্রবেশ করেছে। মাড়েয়া বাজার পর্যন্ত সড়কটি এখন অত্যন্ত ঝূঁকিপূর্ন হিসেবে পরিনত হয়েছে। সড়কটির বর্তমান অবস্থা দেখে মনে হয় এই সড়কটি দেখার কেউ নেই।
সড়কটিতে বড় গর্ত আর খানাখন্দে রুপ নিয়েছে। ফলে চলাচলে নাজেহাল মানুষ। ঘটছে প্রতিনিয়ত দূর্ঘটনা। বালি ও পাথর সহ কৃষি পন্য নিয়ে প্রতি নিয়ত শত শত যানবাহন ভারি যানবাহন চলে।বড় বড় গর্ত পার হতে যানবাহন চালকদের তাদের পরিবহনকে থামিয়ে থামিয়ে সাবধানে চলতে হয়। জানা যায়, প্রায় কয়েক বছর ধরে এই সড়কের সংষ্কার নেই। বৃষ্টির পানি আর ভারি যানবাহন চলাচলে আরো ক্ষতিগ্রস্ত হচ্ছে সড়কটির।ওই সড়কে অবস্থিত নয়াদিঘী এলাকার স্থানীয়রা জানান তারা এই সড়কে চলাচলে দূর্ভোগে আছেন। তারা সড়কটির সংষ্কার কাজ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।
এ ব্যাপারে পঞ্চগড় এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মাইনুল ইসলাম জানান , মাড়েয়ার এই সড়কটির বিষয়ে আমি প্রকল্প ডিরেক্টর (পিডি) কে বলেছ্ িশীঘ্রই প্রকল্পের অনুমোদন হলে দেড় মাসের মধ্যে কাজ শুরুর করা যাবে।
















