আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া জেলা যুবদলের সদস্য মিজানুর রহমান তালুকদার জিকো ও আদমদীঘি উপজেলা যুবদলের আহবায়ক সাবেক ছাত্রনেতা মিনহাজুল ইসলাম মিনহাজ এর নেতৃত্বে বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ৭টি পূজামন্ডব পরিদর্শন করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় এসব পুজামন্ডব গুলো পরিদর্শন করা হয়। দুর্গাপুজা মন্ডব পরিদর্শন কালে প্রতিটি পুজামন্ডবে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন জীবন, ছাতিয়ানগ্রাম ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সরফরাজ আলী, সান্তাহার পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সুজন, ছাতিয়ানগ্রাম ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এখলাছ হোসেন, সান্তাহার পৌর যুবদলের যুগ্ম আহবায়ক এস কর্মকার সৌরভ, সান্তাহার ইউনিয়ন যুবদলের আহবায়ক আব্বাস উদ্দিন মধু, যুগ্ম আহবায়ক আবুল বাশার, আদমদীঘি উপজেলা বিএনপির সদস্য মিলন হোসেন, কুন্দগ্রাম ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক চকলেট, স্বেচ্ছাসেবক দল নেতা গোলাম রব্বানী, নশরতপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, ছাতিয়ানগ্রাম ইউনিয়ন যুবদলের আহবায়ক তামিম হোসেন, যুবদল নেতা রুবেল হোসেন, নীরব, সুজন, রুবেল, শামীম, পিয়াল সহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
যুবদল নেতা মিজানুর রহমান তালুকদার জিকো ও মিনহাজুল ইসলাম মিনহাজ বলেন, এবার বেশ আনন্দ ও উৎসব মুখোর পরিবেশে পালন করা হচ্ছে শারদীয়া দূর্গাৎসব। সেই সাথে আইন শৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী বৃন্দরাও যেকোন রকম অপ্রীতিকর ঘটনা মোকাবিলা করতে সার্বক্ষণিক নজর রাখছেন পূজা মন্ডপ গুলোতে।














