যুক্তরাষ্ট্রে ভিসা নিয়ে অবস্থানের অনুমোদিত সময়সীমা অতিক্রম করলে ভবিষ্যতে দেশটিতে ভ্রমণের ওপর স্থায়ী নিষেধাজ্ঞার পাশাপাশি ফৌজদারি মামলার মুখেও পড়তে পারেন বলে সতর্ক করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে। বার্তায় আরও বলা হয়, এ ক্ষেত্রে কনস্যুলার কর্মকর্তারা আবেদনকারীর অভিবাসন-সংক্রান্ত সব তথ্য যাচাই করতে পারেন।
অতীতে যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন বা বিধিবিধান লঙ্ঘনের কোনো ঘটনা থাকলে তা-ও তাদের নজরে আসবে।এমন পরিস্থিতিতে অনিচ্ছাকৃত ভুলের অজুহাতও গ্রহণযোগ্য হবে না বলে সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে।


















