• Home
  • দেশ
  • পঞ্চগড় সীমান্তে ৮০ বোতল নেশাজাতীয় সিরাপ সহ একজন গ্রেফতার
Image

পঞ্চগড় সীমান্তে ৮০ বোতল নেশাজাতীয় সিরাপ সহ একজন গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার মিস্ত্রিপাড়া সীমান্তে ভারতীয় ৮০ বোতল নিষিদ্ধ নেশাজাতীয় সিরাপ সহ কাদেরুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গ্রেফতার হওয়া কাদেরুল ইসলাম পঞ্চগড় সদর উপজেলার বগাডাঙ্গা গ্রামের মৃত মমির উদ্দিনের ছেলে।জানা যায়, মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি)-এর মিস্ত্রিপাড়া বিওপির একটি বিশেষ টহল দল সদর উপজেলার পাটসিঁড়ি এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েসের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়। মিস্ত্রিপাড়া বিওপির হাবিলদার সোহেল রানার নেতৃত্বে বিজিবির বিশেষ টহল দল সীমান্তের মেইন পিলার ৪১৭-এর ৬ নম্বর সাব-পিলার থেকে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পাটসিঁড়ি এলাকায় তল্লাশি চালায়।এ সময় কাদেরুল ইসলামের কাছ থেকে ১০০ মিলিলিটারের ৮০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করা হয়।

এঘটনায় গ্রেফতার হওয়া ওইব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাঁকে পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস জানান, সীমান্তে চোরাচালান ও সব ধরনের অপরাধ প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »