• Home
  • দেশ
  • আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
Image

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: “ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার আদমদীঘিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে র‍্যালি ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদ ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা জাহিদুল আনোয়ার, থানার পরিদর্শক শহিদুল ইসলাম এবং উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোক্তাকিন তালুকদার মুক্তাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানো, অগ্নিকান্ড প্রতিরোধ এবং জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়। অগ্নিকান্ড বিষয়ক মহড়ার মাধ্যমে আগুন লাগার ঘটনায় তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ ও জানমালের ক্ষয়ক্ষতি কমানোর কৌশল তুলে ধরা হয়।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »