• Home
  • দেশ
  • রাজশাহীতে তিনতলা বাড়ি থেকে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ৩
Image

রাজশাহীতে তিনতলা বাড়ি থেকে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ৩

নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহীতে একটি তিনতলা বাড়ি থেকে খালেদা খানম বেলী রাণী (৭০) নামের এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। ওই ফ্ল্যাটে দরজার বাইরে থেকে তালা দেওয়া ছিল। এ নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির গৃহকর্মীসহ তিনজনকে থানায় নেওয়া হয়েছে। রোববার (১১ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে নগরীর বোয়ালিয়া থানার রামচন্দ্রপুর কেদুর মোড় এলাকার বেলী ভিলা নামের তিনতলা বাড়ির দোতলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তাঁর স্বামীর নাম মৃত ফখরুদ্দীন। তাঁর চার সন্তান। তাদের মধ্যে এক মেয়ে ও দুই ছেলে দেশের বাইরে থাকেন। অপর ছেলে ঢাকায় থাকেন। স্বামীর মৃত্যুর পর থেকে বেলী ওই বাড়িতে একাই থাকতেন। স্থানীয়রা জানিয়েছেন, বেলী রাণী ওই বাড়ির দোতলায় থাকতেন। নিচতলায় থাকতেন ভাড়াটেরা। গত দুই থেকে তিন দিন তাঁকে বাড়ির বাইরে দেখা যায়নি। রোববার রাতে প্রতিবেশীরা তাঁর খোঁজ নিতে গিয়ে ঘর থেকে দুর্গন্ধ পান। পরে তাঁরা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ঘরের ভেতর থেকে তাঁর মরদেহ উদ্ধার করে। ওই বাড়ির ভাড়াটে মো. মারুফ বলেন, গত শুক্রবার বৃদ্ধাকে শেষবার দেখা গেছে। এরপর থেকে তাঁর ঘরের দরজা তালাবদ্ধ ছিল। তাঁদের ধারণা ছিল, তিনি কোনো আত্মীয়ের বাড়িতে গেছেন। বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুস্তারী বলেন, নিহত নারীর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হত্যাকা-। তাঁকে দুই থেকে তিন দিন আগে হত্যা করা হয়ে থাকতে পারে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে থানায় নেওয়া হয়েছে। ওসি জানান, এ ঘটনায় মামলা হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে বলেও জানান ওসি। এ বিষয়ে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র উপ-পুলিশ কমিশনার গাজীউর রহমান জানান, হত্যাকা-ে কারা জড়িত, তা শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে। দ্রুত সময়ের মধ্যে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। নিহত বেলী বেগমের মরদেহ রামেক হাসপাতালে পাঠানো হয়েছে।

Related Posts

1 Comments Text
  • Donald3454 says:
    Your comment is awaiting moderation. This is a preview; your comment will be visible after it has been approved.
    https://addlinks.pro/AooKI
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    ENGLISH »