পঞ্চগড় প্রতিনিধি॥ পানি সম্পদ মন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি বলেছেন ফারাক্কা চুক্তি নবায়ন করে গ্যারান্টি ক্লজ যুক্ত করার মাধ্যমে ভারতকে বন্ধুত্বের প্রমান দিতে হবে। আগামী ১২ ডিসেম্বর ফারাক্কা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। আমি মনে করি ভারত ফারাক্কা চুক্তি গ্যারান্টি ক্লোজ দিয়ে নবায়ন করে এবং ভারতের সাথে সংযুক্ত ৫৪ টি নদীর পানি হিস্যা অনুযায়ী বন্টন করে প্রমান করবে তারা আমাদের বন্ধু প্রতিম রাষ্ট্রের।
রোববার পঞ্চগড় সদর উপজেলার মীরগড় এলাকায় করতোয়া নদীর উপর ২য় প্রস্তাবিত করতোয়া সেতুর নির্মাণের লক্ষ্যে প্রকল্প এলাকা পরিদর্শন শেষে তিনি সাংবাদিককদের এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ভারতের সমর্থন নিয়েও বিতর্ক হয়েছিল। এজন্য বিএনপি সরকারের সময় গ্যারান্টি ক্লোজ দিয়ে চুক্তি নবায়ন করলে ভারত সেই বিতর্কের অবসান করতে পারবে। এসময় পঞ্চগড় সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জাকির হোসেন, জেলা বিএনপি’র আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সাধারন সম্পাদক নুরুজ্জামান বাবু সহ সড়ক বিভাগের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।











