পঞ্চগড় প্রতিনিধি॥ সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দূর্গাপুজা ঘিরে পঞ্চগড়ে জেলা ও পুলিশ, প্রশাসনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে। নেওয়া হয়েছে কঠোর নজরদারি।এবার পঞ্চগড় জেলার পাঁচটি উপজেলায়৩০১টি পূজামন্ডপে পুজা অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রশাসন ইতোমধ্যে সার্বিক পরিস্থিতি এবং পুজা আয়োজনে প্রস্তুতিমূলক সভা করেছে।
জেলাজুড়ে সনাতনীরা নিজ নিজ এলাকায় পূজা পালনে ব্যাপক প্রস্তুতি নিয়েছে। তাদের মাঝে কোন শঙ্কা নেই। উৎসব মুখর পরিবেশে তারা এই শারদীয় দূর্গা পুজা উৎসব পালনে প্রতিমা তৈরির শেষ মুহূর্তের কাজে দিনরাত ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। প্রতিমা তৈরির পাশাপাশি মন্দিরগুলোতেও চলছে সাজসজ্জা সহ নানা প্রস্তুতি। পূজামন্ডপগুলোতে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে দুর্গোৎসবের আমেজ। বাড়ছে উৎসাহ-উদ্দীপনা।
পঞ্জিকা অনুযায়ী, মহালয়ার মধ্য দিয়ে দেবীপক্ষের সূচনা হয়। এরপর মহাপঞ্চমী, মহাষষ্ঠী, মহাসপ্তমী, মহাষ্টমী ও মহানবমীর আনুষ্ঠানিকতা শেষে বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হয় শারদীয় দুর্গোৎসব। সনাতনিদের মতে, এবার তাদের দূর্গা মা আসবে ঘোড়ায় করে ,যাবে নৌকায়। তবে উৎসবের আনন্দের পাশাপাশি এবার সনাতন ধর্মাবলম্বীদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে নিরাপত্তার বিষয়টি।
শারদীয় দূর্গাপূজা নির্বিঘœ ও নিরাপদ করতে তৎপর রয়েছে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে প্রশাসন।পঞ্চগড়ের জেলা প্রশাসক এবং পুলিশ সুপার সর্বাতœক ভাবে শারদীয় দূর্গাপূজা উৎসব নির্বিঘœ করতে কাজ করছেন।













