• Home
  • প্রচ্ছদ
  • বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈছাআ নেতা মাহদীকে
Image

বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈছাআ নেতা মাহদীকে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাবেক সদস্যসচিব মাহদী হাসানকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে তিনি নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মাহদী হাসান জানান, বৃহস্পতিবার রাতে ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইটে তার জ্যামাইকা যাওয়ার কথা ছিল। ফ্লাইটটি রাত ৯টা ৩৫ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও তাকে বিমানবন্দর থেকে বিদেশ যেতে দেয়া হয়নি।তিনি দাবি করেন, তার বিরুদ্ধে থাকা সব মামলায় তিনি জামিনে রয়েছেন। এরপরও তাকে বিদেশ যেতে বাধা দেয়া হয়েছে।

মাহদী বলেন, দেশের বাইরে যেতে হলে পুলিশের পক্ষ থেকে তাকে আদালতের অনুমতি নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। পরে তিনি বিমানবন্দর এলাকা থেকে চলে যান।

এ দিকে মাহদী হাসানকে বিমানবন্দরে আটকে দেয়ার বিষয়ে বিমানবন্দর থানার ডিউটি অফিসারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনও তথ্য জানেন না বলে জানিয়েছেন। তবে ঠিক কী কারণে তাকে বিদেশ যেতে দেয়া হয়নি, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত কোনও বক্তব্য পাওয়া যায়নি।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »