• Home
  • দেশ
  • পঞ্চগড়ে নানা কর্মসূচির মাধ্যমে প্রবীণ দিবস পালিত
Image

পঞ্চগড়ে নানা কর্মসূচির মাধ্যমে প্রবীণ দিবস পালিত

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নানা কর্মসূচীর মধ্য দিয়ে প্রবীণ দিবস পালিত। ‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’ অথবা “The Age of Longevity: Rethinking Systems for Longer Lives” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সদর উপজেলা পরিষদের হলররুমে বৃহষ্পতিবার জেলা পপ্রশাসন ও সমাজ সেবার উদ্যোগে কর্মসূচী ২০২৬ পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন।

এসময় আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার আবু সাইম, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানা, সিভিল সার্জনের কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. জান্নাতুন ফেরদৌস নিতু, জেলা সমাজসেবা উপপরিচালক অনিল চন্দ্র বর্ম্মন, সদর উপজেলা সমাজসেবা অফিসার লায়লা আরজুমান, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজিসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সমাজসেবা বিভাগের কর্মকর্তা-কর্মচারী, প্রবীণ ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন বলেন, প্রবীণরা এ সমাজের গুররুত্বপূর্ণ অংশ। তাঁদের অভিজ্ঞতা ও অবদানকে সম্মান করার পাশাপাশি জীবনের শেষ পর্যায়ে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বাচ্ছন্দ্যময় জীবন নিশ্চিত করতে সরকারি-বেসরকারি পর্যায়ে আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »