• Home
  • দেশ
  • পঞ্চগড় পৌরসভার পরিছন্নতা জোরদার করার লক্ষ্যে এমপি নওশাদ জমির এর উদ্যোগে ডাস্টবিন বিতরণ
Image

পঞ্চগড় পৌরসভার পরিছন্নতা জোরদার করার লক্ষ্যে এমপি নওশাদ জমির এর উদ্যোগে ডাস্টবিন বিতরণ

পঞ্চগড় পপ্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার ছয়টি ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার লক্ষ্যে ২৭টি ডাস্টবিন বিতরণ করা হয়েছে। পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরের পক্ষ থেকে এসব ডাস্টবিন বিতরণ করা হয়।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় জেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের প্রতিনিধিদের হাতে ডাস্টবিনগুলো তুলে দেওয়া হয়। ডাস্টবিন বিতরণ করেন পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক এম.এ. মজিদ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পিপি অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল,জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আদম সুফি,পঞ্চগড় পৌর বিএনপির সদস্য হায়াতুন আলম, বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীরা। বিতরণ করা ডাস্টবিনগুলো পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের গুররুত্বপূর্ণ মোড় ও জনসমাগমস্থলে স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে নির্দিষ্ট স্থানে ময়লা-আবর্জনা ফেলার ব্যবস্থা করে পৌর এলাকার পরিচ্ছন্নতা বজায় রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।

ডাস্টবিন বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক এম.এ. মজিদ বলেন, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরের পক্ষ থেকে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করতে এসব ডাস্টবিন বরাদ্দ দেওয়া হয়েছে। পৌরবাসীকে নির্দিষ্ট ডাস্টবিনে ময়লা-আবর্জনা ফেলে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার আহ্বান জানান তিনি।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »