পঞ্চগড় প্রতিনিধি: পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি বলেছেন, “নদী বা জলাশয় যারা দখল করছেন তারা বোকার স্বর্গে বসবাস করছেন। কোনো অবস্থাতেই নদী বা জলাশয় দখল করতে দেওয়া হবে না।
তিনি আরও বলেন পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত করতোয়া নদীতে একটি বেসরকারি প্রতিষ্ঠান বাঁধ নির্মাণ করছে।
এসময় তিনি সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে এ কথা বলেন।পানি সম্পদ প্রতি মন্ত্রী শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে বোদা উপজেলার বড়শশী আকবর আলী খান কারিগরি ও বানিজ্য কলেজ মাঠে বড়শশী ইউনিয়ন বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
এসময় মন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি বলেন, জাতীয় নির্বাচনের আগে এই এলাকার রাস্তাঘাটের বেহাল অবস্থা দেখে আমরা তা সংষ্কারের আশ্বাস দিয়েছিলাম। বিএনপি সরকার গঠন করার পর প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়ন কাজ চলমান রয়েছে। তারই আলোকে এখানেও উন্নয়নের কাজ অব্যাহত রয়েছে। এলাকায় আর কোন রাস্তাঘাট অবহেলিত থাকবেনা।
মন্ত্রী ওই এলাকার মালকাডাঙা-নাওতারী বকদুলঝুলা-হাজিপাড়া হয়ে কোনামনিপাড়া সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি।
বড়শশী ইউনিয়ন বিএনপির সভাপতি গজনফর আলী কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম,এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাঈদুল ইসলাম।অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী এবং বিপুলসংখ্যক নেতাকর্মী সহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সন্চলনায় ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাইসুল আলম লিটন।





















