পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে বিএনপি’র ভাবমূর্তি ক্ষুন্ন করতে রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিতভাবে বিএনপি নেতার সম্মান হানী করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলার বোদা উপজেলার পানিডুবি বাজারে ভূক্ত ভোগী বিএনপি নেতা ও তার পরিবারের আয়োজনে সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে ভূক্তভোগী কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি ময়েজউদ্দিন ওয়ার্ড বিএনপির সদস্য লুৎফর রহমান, পানিডুবি বাজার বনিক সমিতির সভাপতি ফারুক হোসেন সহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন । এতে ময়জউদ্দিন তার বক্তব্যে জানান পানিডুবি দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসা জমি সংক্রান্ত শালিশ মিমাংসায় আমাকে ডেকেছিলে মাদ্রাসার সুপার লাভলি বেগম। এ সময় লুৎফর রহমান গং কে মাদ্রাসার দখলে থাকা জমি ফেরত দেওয়ার সিদ্ধান্ত হয় । কিন্ত হঠাৎ করেই বিএনপি দলের ভাবমূর্তি ক্ষুন্ন করতে পরিকল্পিতভাবে আমার এবং দলে সম্মানহানী করতে আমার নামে মিথ্যা তথ্য দিয়ে জমি দখলের অভিযোগ এনে গতকাল সোমবার পানিডুবি বাজারে মাদ্রাসার ছাত্র্রদের ব্যবহার করে মানববন্ধন করে সংবাদ পরিবেশন করা হয়েছে। আমি এর তিব্র নিন্দা প্রতিবাদ জানাই সেই সাথে মাদ্রাসার সভাপতি ফরহাদ হোসেন এবং মাদ্রাসার সুপার অবৈধভাবে ছাত্রদের ভূল বুঝিয়ে মানববন্ধনে অংশ গ্রহনের শাস্তি দাবী করেন।
এ বিষয়ে অভিযুক্ত পানিডুবি দারুচ্ছন্নাহ দাখিল মাদ্রাসার সুপার লাভলি বেগমের কাছে ময়জউদ্দিন জমি দখল করেছে কি না প্রশ্ন করা হলে তিনি প্রসঙ্গ এড়িয়ে বলেন আপনি আমার মাদ্রাসায় আসেন।পানিডুবি দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসার সভাপতি ফরহাদ হোসেন জানান আমাদের ম্যানেজিং কমিটির সিদ্ধান্তে মাদ্রাসার দখলে থাকা দাতাগনের কিছু জমি নিয়ে সমস্যা হয়েছে সেক্ষেত্রে পরবর্তিতে বসে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল। কিন্ত মাটি ফেলে ঘরে তালা মেরে ওয়ার্ড বিএনপি নেতা ময়জউদ্দিনের নেতৃত্বে দখলের চেস্টা হয়। এ নিয়ে মানববন্ধন করা হয়েছে। উল্লেখ যে গতকাল বিএনপি নেতা ময়জউদ্দিনের বিরূদ্ধে মাদ্রাসার জমি দখল শিরোনামে কয়েকটি প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়।














