পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে সন্ত্রাস বিরোধী আইনে এক যুবদল নেতা গ্রেপ্তার। মঙ্গলবার দুপুরের পঞ্চগড় সদর উপজেলার জগদল বাজার এলাকা হতে তাকে গ্রেপ্তার করে পঞ্চগড় সদর থানা পুলিশ। তার নাম আবু তাহের তিনি জগদল বাজার এলাকার জসিম উদ্দীনের ছেলে।
তার বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় সন্ত্রাস বিরোধী (সংশোধন) আইন, ২০২৬ এর ৬(১) (ক) এর (ঈ)/৮/৯(৩)/১০/১১/১২/১৩ ধারায় সদর থানার মামলা নং- নং-৩৯, তারিখ- ১৬ আগস্ট। জিআর নং-৩৬৯। গোপন সংবাদের ভিত্তিতে এসআই চন্দন কুমার রায় সঙ্গীয় অফিসার ফোর্সসহ জগদল বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। আবু তাহের কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগ এর অংগ সংগঠন বাংলাদেশ যুবলীগ এর পঞ্চগড় সদর থানা শাখার সাংগঠনিক সম্পাদক ছিলেন বলে জানায় পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেন পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান বলেন, আসামীকে জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।













