• Home
  • দেশ
  • শিক্ষার মান বাড়াতে হলে ছাত্র অভিভাবক ও শিক্ষকদের সমন্বয় রাখতে হবে-এমপি মহিত তালুকদার
Image

শিক্ষার মান বাড়াতে হলে ছাত্র অভিভাবক ও শিক্ষকদের সমন্বয় রাখতে হবে-এমপি মহিত তালুকদার

আদমদীঘি বগুড়া প্রতিনিধিঃ বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার বলেছেন, ভাল শিক্ষার্থী গড়তে হলে ছাত্র অভিভাবকও শিক্ষকদের সমন্বয় রাখতে হবে। বর্তমান সরকার নারী শিক্ষাকে অগ্রধিকার দিয়েছেন। তিনি বলেন মাদক, জুয়া ও ইভটিজিং কোন ভাবেই সহ্য করা হবেনা। এসব কাজ যারা করে তারা কোন দলের নয়, তারা সমাজের চোখে অপরাধী। তাদের আইনের আওতায় নিতে হবে। তিনি সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১ টায় আদমদীঘির নসরতপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ে এসএসসি জিপিএ-৫ কৃতি শিক্ষার্থিদের সংবর্ধনা ও নসরতপুর খালেদা হাবিবুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, আদমদীঘি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান, সিনিয়র সহ সভাপতি আব্দুল মুত্তাকিন তালুকদার, গোলাম মোস্তফা, নসরতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা মন্ডল, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, শিক্ষক বিষয়ক সম্পাদক ও কমিউনিটি পুলিশের সভাপতি আবু মোত্তালেব, উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক লোকমান হোসেন বাবু, নশরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আফজাল হোসেন, সহ-সাধারণ সম্পাদক আল মামুন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এস.এম জুয়েল রানা, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজিম উদ্দিন সরকার, ভারপ্রাপ্ত শিক্ষীকা মোসলেমা বেগম, শিক্ষক জাফের আলী প্রমুখ। পরে প্রধান অতিথি নসরতপুর উচ্চবিদ্যালয়ের এসএসসি জিপিএ-৫ প্রাপ্ত ৮জন ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭ জন বৃত্তিপ্রাপত শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস প্রদান করেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »