• Home
  • দেশ
  • আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক পরিষ্কার ও পরিচ্ছন্ন অভিযান
Image

আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক পরিষ্কার ও পরিচ্ছন্ন অভিযান

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সারাদেশ ব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক পরিষ্কার ও পরিচ্ছন্ন অভিযান বগুড়ার আদমদীঘি উপজেলার নশরতপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১৯ সেপ্টেম্বর) নশরতপুর ইউনিয়ন চত্ত্বর ও মুরইল বাজার এলাকায় এই পরিষ্কার ও পরিচ্ছন্ন অভিযান চালানো হয়। এ সময় উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও নশরতপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, আদমদীঘি উপজেলা কোকো পরিষদের সভাপতি জাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক রানা আহম্মেদ, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, রনি মৃধা প্রমূখ। পরিষ্কার-পরিচ্ছন্নতা শেষে উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগমের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনামূলক ও মশক নিধন কার্যক্রম পরবচালনা করা হয়।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »