আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে স্থানীয় এমপি আব্দুল মহিত তালুকদার পুলিশকে চাঁদাবাজি বন্ধ করার নির্দেশের পর পুলিশ রিক্সাভ্যান চালকদের নিকট চাঁদাবাজির অভিযোগে সান্তাহার পৌরসভার কর আদায়কারী ও আওয়ামী লীগ নেতা সহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাদেরকে গ্রেফতার করে থানায় সোপর্দ্দ করা হয়। এ ঘটনায় আদমদীঘি থানায় নিয়মিত একটি মামলা দায়ের হয়েছে।
জানা যায়, সান্তাহার পৌরসভা এলাকায় একটি রিক্সা ভ্যান শ্রমিক সংগঠনের ব্যানারে ফ্যাসিস্ট সরকারের দীর্ঘসময় ধরে শহরে রিক্সা ও ভ্যান চালকদের কাছ থেকে পৌর কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই অবৈধ নেমপ্লেট, লাইসেন্স নবায়ন ও ভর্তির ফির জন্য ৭০০ টাকা করে চাদাঁ আদায় করে আসছিল প্রভাবশালী কতিপয় শ্রমিক নামধারী চাঁদাবাজরা। এমন অভিযোগের ভিত্তিতে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) এলাকার মাননীয় সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদারের নির্দেশনায় এবং পৌর শ্রমিক দলের সভাপতি মাসুদ রানা ও উপজেলা যুদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এস.এম জুয়েল রানা সহ এলাকার সচেতন মহলের প্রচেষ্টায় বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার কর আদায়কারী ও ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আলম হোসেন (৫৬) ও রবিউল ইসলাম (২৭) নামের দুই চাঁদাবাজকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত চাঁদাবাজ আলম হোসেন উপজেলার সান্তাহার হলুদঘর মহল্লার আসতুল সরদারের ছেলে ও রবিউল বড়টিকরী মহল্লাহর ফাফিজুল ইসলামের ছেলে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল শুক্রবার বেলা দুপুরে তাদের আদালতে প্রেরন করা হয়েছে।




















