আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষিত ৭ দিনের কর্মসূচির অংশ হিসেবে সারাদেশ ব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক পরিষ্কার ও পরিচ্ছন্ন অভিযানের চালানো হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বগুড়ার আদমদীঘি সদর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রিয়ন সরকারের উদ্যোগে আদমদীঘি বিভিন্ন এলাকায় এই পরিষ্কার ও পরিচ্ছন্ন অভিযান চালানো হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম মোস্তফা, সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ার ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক আবু মোতালেব, উপজেলা বিএনপির সিনিয়র নেতা খন্দকার মেহেদী হাসান, আনোয়ারুল হক পল্টু, আদমদীঘি সদর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক করিম মোল্লা, আব্দুল রহিম বাবু, আবুল কাশেম, রুবেল হোসেন, স¤্রাট, আক্তারুল, পলাশ, কবির হোসেন, বগুড়া জেলা ছাত্র দলের সহ-সাংগঠনিক সম্পাদক আহমেদ কাউছার দ্বীপ, উপজেলা ছাত্র দলের সাবেক সহ-সভাপতি আব্দুল বাশার মারুফ, আদমদীঘি রহিম উদ্দিন ডিগ্রী কলেজে ছাত্র দলের সভাপতি আহসান হাবীব, যুগ্ম সাধারণ সম্পাদক সেজান, সাগর, নাফিউল, আদমদীঘি সদর ইউনিয়ন ছাত্রদলের নেতা আসিফ, আব্দুল আউয়াল মুন্না, নিহান, রিফাত, আপন প্রমুখ। অপর দিকে বগুড়ার আদমদীঘিতে আনসার ভিডিপি কর্মকর্তা ফারজানা কাদের সুমিএর নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনামূলক ও মশক নিধন উপলক্ষে শোভাযাত্রা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম পরবচালনা করা হয়। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা চত্বর থেকে শোভাযাত্রা বের করে শহরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিন করা হয়। পরে উপজেলা প্রশিক্ষক আরিফা খাতুন, পিসি, এপিসি ও আনসার সদস্যদের সহযোগিতায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ও মশক নিধন কার্যক্রমের অংশ হিসেবে বাসষ্টান্ড চত্বর, সান্তাহার রেলওয়ে স্টেশন, বিভিন্ন স্কুল-কলেজের আশপাশে সচেতনতামূলক লিফলেট বিতরণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং নালা, ডোবা ও ড্রেনে ফগ মেশিনের মাধ্যমে স্প্রে করা হয়। এর মাধ্যমে ডেঙ্গু মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস, মশার বিস্তাররোধ এবং জনসচেতনতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখা হয় এবং ব্লিচিং পাউডার চিটানো হয়।















