• Home
  • দেশ
  • পঞ্চগড়ে স্কাউটসের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
Image

পঞ্চগড়ে স্কাউটসের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

পঞ্চগড় প্রতিনিধি: বাংলাদেশ স্কাউটস পঞ্চগড় সদর উপজেলা শাখার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে মাগুড়া সিপাইপাড়া দ্বিমূখী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে মাগুড়া সিপাইপাড়া দ্বিমূখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত স্কাউটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানা।এ সময় বক্তব্য দেন বাংলাদেশ স্কাউটস পঞ্চগড় সদর উপজেলা শাখার সম্পাদক তাহেরুল ইসলাম।

বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কমিটির লিডার ট্রেনার প্রতিনিধি দীপক চন্দ্র সরকার (এল টি) । স্বাগত বক্তব্য দেনমাগুড়া সিপাই পাড়া দ্বিমূখী উচ্চ বিদ্যালয়ের ইউনিট লিডার আরিফ আল হাসান।এ সময় উপস্থিত ছিলেন মাগুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ করিম মন্ডল, মাগুড়া সিপাই পাড়া দ্বিমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামিল হোসেন প্রমুখ।জানা যায়,প্রশিক্ষণে সদর উপজেলার ৫টি মাধ্যমিক বিদ্যালয়ের ১১০ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করে। প্রশিক্ষণ শেষে সকল প্রশিক্ষনার্থীর হাতে সনদপত্র বিতরণ করা হয়।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »