• Home
  • দেশ
  • পঞ্চগড়ে শিক্ষার্থী ধর্ষণ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু, দৃষ্টান্ত মূলক শাস্তি দাবিতে মানববন্ধন
Image

পঞ্চগড়ে শিক্ষার্থী ধর্ষণ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু, দৃষ্টান্ত মূলক শাস্তি দাবিতে মানববন্ধন

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে শিক্ষার্থীকে প্রেমিক কর্তৃক অপহরণ করে ধর্ষন ও ধর্ষিত শিক্ষার্থীর আতœহত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষক শিক্ষার্থী সহ এলাকাবাসি। ওই অপহৃত ও ধর্ষণের শিক্ষার্থী পঞ্চগড় সদর উপজেলার শালমারা ভিতরগড় উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক শিক্ষার্থী ছিল।পুলিশ ইতোমধ্যে জড়িত দুজনকে গ্রেপ্তার করেছে।বৃহষ্পতিবার (১৭ সেপ্টেম্বর) শালমারা ভিতরগড় উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, একজন শিক্ষার্থীর সঙ্গে এমন ঘটনা অত্যন্ত মর্মান্তিক। ন্যাক্কারজনক এই বর্বর ঘটনার সষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে ভুক্তভোগী পরিবারের জন্য ন্যায়বিচার নিশ্চিত করার দাবী জানান তারা।মানববন্ধনে উপস্থিত ছিলেন শালমারা ভিতরগড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতারুজ্জামান, মৌলভি শিক্ষক আব্দুল সাত্তার, অমরখানা ইউনিয়ন বিএনপির সভাপতি আবু মায়েদ সরকার মুকুট এবং ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান নুরু সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত কিশোরী শালমারা ভিতরগড় উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। গত ১০ সেপ্টেম্বর রাতে তাকে কৌশলে অপহরণ করে একটি বাড়িতে নিয়ে যাওয়ার পর ধর্ষণ করা হয়।পরে আসামীদের হুমকি ও মানসিক চাপে সে বিষপান করে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।গুরুতর অসুস্থ অবস্থায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় ১৪ সেপ্টেম্বর রাতে তার মৃত্যু হয়।

এ ঘটনায় সোহেল (২৫) ও রফিকুল ইসলাম ওরফে বাঘা মন্টু (২৩) নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বাড়ি পঞ্চগড় সদর উপজেলার ভিতরগড় এলাকার ঝেচুপাড়া গ্রামে। মানববন্ধনে বক্তারা বলেন ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে এবং সেই সঙ্গে শিক্ষার্থী ও নারীদের নিরাপত্তায় নিশ্চিত করতে হবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »