• Home
  • বিনোদন
  • ৩০ বছর পর নিলামে উঠছে প্রয়াত প্রিন্সেস ডায়ানার সেই ‘প্রতিশোধের পোশাক’
Image

৩০ বছর পর নিলামে উঠছে প্রয়াত প্রিন্সেস ডায়ানার সেই ‘প্রতিশোধের পোশাক’

প্রয়াত প্রিন্সেস ডায়ানার বহুল আলোচিত কালো গাউন, যা বিশ্বজুড়ে ‘রিভেঞ্জ ড্রেস’ নামে পরিচিত, প্রায় তিন দশক পর আবারও নিলামে উঠতে যাচ্ছে। ব্রিটিশ রাজপরিবারের অন্যতম প্রভাবশালী ও মানবতাবাদী এই সদস্যের ঐতিহাসিক পোশাকটির আনুমানিক মূল্য ধরা হয়েছে ১ লাখ ৫০ হাজার থেকে ৩ লাখ মার্কিন ডলার।

পোশাকটি দীর্ঘদিন ধরে ডায়ানার আত্মবিশ্বাস, সাহস ও স্বাধীনচেতা মানসিকতার প্রতীক হিসেবে বিবেচিত হয়ে আসছে। গ্রিক ডিজাইনার ক্রিস্টিনা স্টাম্বোলিয়ানির তৈরি কালো অফ-দ্য-শোল্ডার সিল্কের গাউনটি ১৯৯৪ সালে ভ্যানিটি ফেয়ারের এক অনুষ্ঠানে পরেছিলেন ডায়ানা।

সেই রাতেই তার সাবেক স্বামী এবং তৎকালীন প্রিন্স অব ওয়েলস চার্লস প্রকাশ্যে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করেন। এরপর থেকেই ডায়ানার ওই সাহসী পোশাকটি ‘রিভেঞ্জ ড্রেস’ বা ‘প্রতিশোধের পোশাক’ নামে পরিচিতি পায়।

আগামী ৯ ডিসেম্বর নিউইয়র্কে সোথবির বিশেষ ফ্যাশন নিলামে গাউনটি বিক্রির জন্য তোলা হবে। প্রিন্সেস ডায়ানাকে ঘিরে আয়োজিত এই বিশেষ নিলামে ঐতিহাসিক পোশাকটি অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে থাকছে।

নিলাম প্রতিষ্ঠান সোথবির মতে, ‘রিভেঞ্জ ড্রেস’ বিংশ শতাব্দীর সবচেয়ে স্মরণীয় ও আলোচিত ফ্যাশন মুহূর্তগুলোর একটি। এই পোশাক পরা ডায়ানার ছবি পরবর্তীতে বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে অসংখ্যবার প্রকাশিত হয়েছে।

সোথবির ভাষ্য, সামাজিক যোগাযোগমাধ্যমের যুগ আসার অনেক আগেই এবং তারকাদের ছবি মুহূর্তের মধ্যে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ার সুযোগ তৈরি হওয়ারও আগে ডায়ানা একটি গাড়ি থেকে নেমে এমন একটি দৃশ্য তৈরি করেছিলেন, যা আজকের ভাষায় নিঃসন্দেহে একটি ‘ভাইরাল ফ্যাশন মোমেন্ট’ হিসেবে বিবেচিত হতে পারে।

নিউইয়র্কের নিলামে তোলার আগে ডায়ানার ঐতিহাসিক এই গাউনটি লন্ডন, হংকং ও জেনেভায় প্রদর্শন করা হবে বলে জানিয়েছে ফ্যাশন ম্যাগাজিন ভোগ।

সূত্র: ওয়াশিংটন পোস্ট

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »