• Home
  • দেশ
  • আটোয়ারীতে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেফতার
Image

আটোয়ারীতে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা উসমান গনিকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের বাংলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত উসমান গনি আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের বার আউলিয়া প্রেসিডেন্টপাড়া গ্রামের জয়েন উদ্দিনের ছেলে।

তিনি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সদস্য এবং ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।পুলিশ সূত্রে জানা যায়, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

আটোয়ারী থানার মামলা নং- ১৭, তারিখ- ২৯/১০/২০২৫ইং, ধারা- সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০১৩) এর ৬(২)/৮/১০/১২/১৩। তার বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

এ বিষয়ে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিয়ার রহমান গ্রেফতারের বিষয় টি নিশ্চিত করে বলেন, অভিযান তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। আইনী প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »