• Home
  • প্রচ্ছদ
  • বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে বসছে শনিবার
Image

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে বসছে শনিবার

দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সভা ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। আগামী শনিবার (১২ সেপ্টেম্বর) ওই সভা আহ্বান করা হয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগামী শনিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে।ওইদিন রাতে গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি হওয়ার কথা রয়েছে।

এর আগে সর্বশেষ গত ১ আগস্ট রাতে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক হয়েছিল। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবারের ওই বৈঠকে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন ছাড়াও দেশের সার্বিক পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »