• Home
  • দেশ
  • পঞ্চগড় জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় সভা
Image

পঞ্চগড় জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় সভা

পঞ্চগড় প্রতিনিধি; পঞ্চগড়ে নবাগত জেলা পরিষদ প্রশাসকের সঙ্গেসংবাদকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় জেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভার আয়োজন করে পঞ্চগড় জেলা পরিষদ। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নব নিযুক্ত পঞ্চগড় জেলা পরিষদ প্রশাসক এম.এ.মজিদ।

সভায় পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক সরকার হায়দার, চ্যানেল আই এর পঞ্চগড় প্রতিনিধি এ রহমান মুকুল,এনটিভির পঞ্চগড় স্টাফ করপনডেন্ট সাজ্জদুর রহমান সাজ্জাদ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রতিনিধি সফিকুল আলম,দেশ রপান্তর পত্রিকার প্রতিনিধি শহীদুল ইসলাম,দৈনিক জনবানীর কামরুল ইসলাম কামু, এখন টিভির প্রতিনিধি লুৎফর রহমান, দৈনিক করতোয়ার প্রতিনিধি সামসুউদ্দীন চৌধুরী কালাম,চ্যানেল ২৪ ফোর এর প্রতিনিধি এ হোসেন রায়হান,খবর টিভি পঞ্চগড় স্টাফ রিপোর্টার আব্দুর রহিমসহ জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীরা বক্তব্য রাখেন।এসময় জেলা ও উপজেলায় কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

নবনিযুক্ত পঞ্চগড় জেলা পরিষদ প্রশাসক এম.এ. মজিদ নতুন পঞ্চগড় বিনির্মাণের লক্ষ্যে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করে বলেন পঞ্চগড় জেলাকে মডেল জেলা হিসেবে গড়ে তোলা হবে।এর আগে নবনিযুক্ত জেলা পরিষদের প্রশাসক এম.এ.মজিদ কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, পঞ্চগড় জেলায় কর্মরত সংবাদকর্মীরা।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »