• Home
  • আইন-আদালত
  • রংপুরে মাজারের খাদেমকে হত্যা, দুই জেএমবি সদস্যের মৃত্যুদণ্ড বহাল
Image

রংপুরে মাজারের খাদেমকে হত্যা, দুই জেএমবি সদস্যের মৃত্যুদণ্ড বহাল

রংপুরের কাউনিয়ায় সুরেশ্বরী মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত নিষিদ্ধ জঙ্গি সংগঠনের (জেএমবি) ৭ সদস্যের ২ জনের মৃত্যুদণ্ড বহাল ও ৫ জনকে খালাস দিয়েছেন হাইকোর্ট।রোববার (৬ সেপ্টেম্বর) বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি সাথিকা হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

জানা যায়, মৃত্যুদণ্ড বহাল দু’জন হলেন মাসুদ রানা ও লিটন মিয়া। এই মামলায় খালাস পাওয়া বাকি পাঁচ জেএমবি সদস্য হলেন বিজয়, চান্দু, ইসাহাক, সাখাওয়াত ও সরোয়ার। মামলাটি রাষ্ট্রপক্ষে শুনানি করেন সহকারী অ্যাটর্নি জেনারেল আল আমীন সিদ্দিকী।

এর আগে, ২০১৮ সালের ১৮ই মার্চ রংপুরের বিশেষ জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার ৭ আসামির মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন। ২০১৫ সালের ১০ই নভেম্বর রাতে মাজার শরিফের খাদেম রহমত আলীকে গলা কেটে হত্যা করে জেএমবি সদস্যরা। এ ঘটনায় নিহতের ছেলে অ্যাডভোকেট শফিকুল ইসলাম বাদী হয়ে কাউনিয়া থানায় একটি মামলা করেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »