• Home
  • দেশ
  • বোদায় বাইপাসে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
Image

বোদায় বাইপাসে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ -ডিবি)।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে বোদা শহরের বোদা বাইপাস মডেল মসজিদের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।আটকৃতরা হলো উপজেলার পাচঁপীর ইউনিয়নের বাকপুর সেন পাড়া এলাকার আশ্বিনার ছেলে হৃদয় ইসলাম (২২) এবং একই এলাকার দিনেশ চন্দ্র রায়ের ছেলে মহেন রায়(২৩)।পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সেই সাথে একটি পালসার মোটর সাইকেল জব্দ করা হয়। ডিবি পুলিশ জানায় তাদের কোর্টে সোপর্দ করা হয়েছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »