• Home
  • প্রচ্ছদ
  • বার্ড ফ্লুর প্রাদুর্ভাব, উরুগুয়েতে জরুরি অবস্থা জারি
Image

বার্ড ফ্লুর প্রাদুর্ভাব, উরুগুয়েতে জরুরি অবস্থা জারি

গৃহপালিত পাখিতে মারাত্মক ক্ষতিকর এইচ৫ বার্ড ফ্লু ভাইরাসের উপস্থিতি শনাক্ত হওয়ার পর দেশজুড়ে স্বাস্থ্য জরুরি অবস্থা জারি করেছে উরুগুয়ে। শনিবার (৫ সেপ্টেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

পশুসম্পদ, কৃষি ও মৎস্য মন্ত্রণালয়ের অধীন গবাদিপশু সেবা সংক্রান্ত মহাপরিচালকের কার্যালয় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোলোনিয়া বিভাগে এই প্রাদুর্ভাবের বিষয়টি নিশ্চিত করেছে। প্রাথমিক র‌্যাপিড টেস্টের ফলাফল নেতিবাচক আসলেও পরবর্তীতে অফিশিয়াল ল্যাবরেটরি পরীক্ষায় এইচ৫ ভাইরাসের অস্তিত্ব মেলে।

সংক্রমণ রোধে ক্ষতিগ্রস্ত খামারসহ অনিবন্ধিত ও গৃহপালিত পাখির চলাচলের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে কর্তৃপক্ষ। এছাড়া পাখি সংক্রান্ত মেলা, নিলাম ও জনসমক্ষে প্রদর্শনীর ওপর স্থগিতাদেশ দেওয়া হয়েছে। মুক্ত ও গৃহপালিত পাখিদের বুনো পাখির সংস্পর্শ থেকে দূরে রাখতে ঢাকনাযুক্ত বন্ধ স্থানে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

আক্রান্ত খামারের পাখিসমূহ মেরে ফেলার পাশাপাশি স্থানটি পুরোপুরি জীবাণুমুক্ত করার কাজ শুরু করেছে স্বাস্থ্যকর্মীরা। একই সঙ্গে পোল্ট্রি খামারিদের জৈব নিরাপত্তা জোরদার করার পরামর্শ দেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, পোল্ট্রি মাংস বা ডিম খাওয়া মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ নয়। মানুষের মধ্যে এই ভাইরাস ছড়ানোর হার কম হলেও বুনো বা অসুস্থ পাখি না ধরার জন্য সতর্ক করা হয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »