কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রংপুরের কাউনিয়ায় বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৫ সেপ্টেম্বর বিকেলে কাউনিয়া মোফাজ্জাল হোসেন উচ্চ বিদ্যালয় মাঠ থেকে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিতে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা স্বতঃস্ফ‚র্তভাবে অংশগ্রহণ করেন। নেতাকর্মীদের হাতে ছিল দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন। বিভিন্ন ¯েøাগানে মুখর হয়ে ওঠে র্যালির পুরো এলাকা। পরে র্যালিটি কাউনিয়া উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির সদস্য লিটন পারভেজ, কাউনিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম সফি, সহসভাপতি রকিবুল হাসান পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান ও আলমগীর চৌধুরী লিটন।
এ ছাড়া উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহŸায়ক আঃ রহিম, সিনিয়র যুগ্ম আহŸায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব আঃ আজিজ, রংপুর জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি সাইদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহŸায়ক মোসাব্বের আহমেদ, সদস্য সচিব কোয়েল, উপজেলা ছাত্রদলের আহŸায়ক তরিকুল, সদস্য সচিব আপেলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী র্যালিতে অংশ নেন।
এ সময় নেতারা বলেন, বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাউনিয়ায় নেতাকর্মীদের স্বতঃস্ফ‚র্ত অংশগ্রহণ দলের সাংগঠনিক শক্তি ও ঐক্যের বহিঃপ্রকাশ। তারা দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন। র্যালিকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।















